• ঢাকা
  • বুধবার, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৩ পিএম;
পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ
পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ

পিরোজপুর : পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। আজ বুধবার সকালে পিরোজপুর শহরে বড় মসজিদ মড়ে পুরাতন বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ ও রিক্সাচালক দিনমজুরদের মধ্যে কয়েক শতাধিক ছাতা বিতরণ করা হয়।  .

 .

জেলা ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন তীব্র রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সাধারণ রিক্সাচালক দিনমজুরদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে। আমাদের  এ কার্যক্রম অব্যাহত থাকবে। .

 .

এ সময় শহরের বিভিন্ন স্থানের ট্রাফিক পুলিশ, দিনমজুর ও রিক্সাচালকদের মাঝে কয়েক শতাধিক ছাতা বিতরণ করা হয়।.

.

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ